২৩ মে ২০২০


জুড়ী উপজেলায় প্রধানমন্ত্রীর দেয়া উপহার বিতরণ

শেয়ার করুন

জুড়ী প্রতিনিধিঃ করোনার প্রাদুর্ভাবে কর্মহীন, দুস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার(ত্রাণ) বিতরণ করেছেন জুড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস।

 
শনিবার (২৩-মে) সকালে জুড়ী উপজেলার ৬-টি ইউ,পি’তে এসব ত্রাণ বিতরণ করেন তিনি।জায়ফরনগর ইউ,পি’র সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জনপ্রিয় ভাইস চেয়ারম্যান বাবু রিংকু রঞ্জন দাস।
 
উপহার বিতরণকালে ভাইস চেয়ারম্যান বাবু রিংকু রঞ্জন দাস বলেন, প্রধানমন্ত্রীর উপহার আমি সততা ও নিষ্ঠার সাথে অতি দারিদ্রদের মাঝে বিতরণ করছি।বৃষ্টিভেজা পরিস্থিতিতেও বাড়ীতে বাড়ীতে গিয়ে অসহায়দের খাদ্যসামগ্রী তুলে দেয়েছি।জুড়ী উপজেলার মানুষ না খেয়ে থাকবেন না। সবার কাছে একটিই অনুরোধ আপনারা ঘরে থাকুন। আমরা আপনার ঘরে খাবার পৌঁছে দিবো।
 
এছাড়াও কর্মহীন ও দরিদ্র এসব মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে সাধারণ মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন ভাইস চেয়ারম্যান বাবু রিংকু রঞ্জন দাস।ব্যক্তিগত ভাবে অসহায়দের বাড়ী বাড়ী খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন ইতিপূর্বে। একই সঙ্গে তার পক্ষ থেকে খাদ্য সহায়তা পাচ্ছেন হোম কোয়ারেন্টাইনে থাকা লোকজনও। এদিকে শহর-গ্রামের রাস্তায় জীবাণুনাশক স্প্রে এবং সাধারণ মানুষকে মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অব্যাহত রয়েছে ভাইস চেয়ারম্যান বাবু রিংকু রঞ্জন দাস।

শেয়ার করুন