ওসমানীনগর প্রতিনিধিঃ সিলেটের ওসমানী নগর উপজেলার উছমানপুর ইউনিয়নের লন্ডনে অবস্থানরত বাসিন্দাদের সংগঠন উছমানপুর ইউনিয়ন জনকল্যাণ ট্রাস্ট নেছার-আয়াছ-আছাওর পরিষদের উদ্যোগে ইউনিয়নের মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন সুবিধা বঞ্চিত, দুস্থ অসহায় ২০০ পরিবারের মধ্যে ১,০০০ (এক হাজার) টাকা করে ২ লক্ষ টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল আজাদ ফারুক।
জনকল্যাণ ট্রাস্টের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আঃ মালেক, কুহেল চৌধুরী, সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান, এডভোকেট সজ্জাদুর রহমান, হাসানুল করিম দরবেশ, আঃ সালাম আজাদ, আফরুজ হোসেন শিমুল, ডাঃ এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উছমানপুর ইউনিয়ের ১নং ওয়ার্ড মেম্বার সিরাজুদ্দিন খান আনহার, ২ নং ওয়ার্ড মেম্বার আবু জাফর মোহাম্মদ মোজাফর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রবাসীরা শত কষ্টে থাকা সত্বেও দেশের মানুষের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামীতে এলাকার উন্নতির জন্য কাজ করার আহবান জানাচ্ছি।
জনকল্যাণ ট্রাস্ট ইতোমধ্যে উছমানপুর ইউনিয়নে অনেক জনকল্যাণ মুলক কাজ যেমন, সেলাই মেশিন, হুইল চেয়ার, ঢেউটিন, নলকূপ ও শিক্ষা সামগ্রী বিতরণ সহ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে আসছে।