২৩ মে ২০২০


ফুলতলা ইউনিয়ন আল ইসলাহ ও তালামীযের ঈদ সামগ্রী বিতরণ

শেয়ার করুন

জুড়ী প্রতিনিধিঃ করোনা ভাইরাসের এই দুর্যোগ মুহুর্তে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গত ২৮ রামাদ্বান শুক্রবার আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন শাখার পক্ষ হতে ৯০-টি অসহায় পরিবারের মাঝে রাতের আধারে উপহার সামগ্রী পৌঁছে দেন ইউনিয়ন আল ইসলাহ ও তালামীযের নেতৃবৃন্দ।
 
উক্ত উপহার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা আল ইসলাহ এর সহ সভাপতি মাওলানা তাজ উদ্দিন, ফুলতলা ইউনিয়ন আল ইসলাহ এর সাবেক সহ-সভাপতি মাওলানা গোলাম মোস্তফা, যুগ্ন সাধারণ সম্পাদক জয়নাল আবেদ্বীন, সহ-সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন তুরাব, সাইদুল ইসলাম, শোয়েব আহমদ, শায়খুল ইসলাম, জুড়ী উপজেলা তালামীযের সাবেক সহ-সভাপতি হাফিজ আমিনুল ইসলাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, ইউনিয়ন তালামীযের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক শাহ আলম, টিপু সুলতান, হাফিজ কামিল হোসেন, সাইফ চৌধুরী, মতিউর রহমান, রবিউল ইসলাম, সাকের আহমদ.আব্দুর রাজ্জাক, শায়নুল ইসলাম, সোয়াইবুর রহমান, আব্দুল্লাহ মোঃ সেবুল, নাহিদ আহমদ, রনি হাসান, অনিক আহমদ প্রমুখ।

শেয়ার করুন