২২ মে ২০২০


বোয়ালজুড়ে ঈদ উপলক্ষে নগদ অর্থ বিতরণ

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নে অসহায় ও হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বোয়ালজুর ইউনিয়নের বাসিন্ধা মো. জামাল মিয়া, সজল বৈদ্য, নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসী ও লোকমান আহমদের পক্ষ থেকে ইউনিয়নের হুসিয়ারপুর, মজলিসপুর, বানিগাঁও, কাদিপুর, একালিমা ও সর্বানন্দপুর গ্রামের প্রায় ৮১টি পরিবারের মাঝে এ অর্থ বিতরণ করা হয়।

শুক্রবার বিকালে জামাল মিয়ার বাড়ীতে অর্থ বিতরন করা হয়।

এসময় জামাল মিয়া বলেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সারা দেশের মানুষ কর্মহীন হয়ে ঘরে রয়েছেন। এর মধ্যে ঈদুল ফিতরও আসন্ন। কর্মহীন নিম্ন আয়ের মানুষ যাতে ঈদে সামান্য হলেও তাদের পছন্দের কেনাকাটা করে কমবেশি আনন্দ উপভোগ করতে পারে সেই চিন্তা থেকে ব্যক্তিগত অর্থ বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- মোঃ হাবিবুর রহমান, মুনশি খলিল, ব্রাজিল দাস বিপ্লব, মোঃ জুবায়ের মিয়া,মোঃ রুবেল মিয়া প্রমুখ।

শেয়ার করুন