১৯ মে ২০২০


কুলাউড়ায় অসহায় মানুষের পাশে সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : করোনা মহামারিতে বিপর্যস্থ পুরো বিশ্ব, কর্মহীন হয়ে পড়েছে লাখো মানুষ। এই সঙ্কটময় মুহুর্তে মানববিকতার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন কুলাউড়া উপজেলার হাজীপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো মাহমুদ আলী। শারীরিক অসুস্থতার জন্য তাঁর সন্তানরা গাড়ী কিনে দিতে চেয়েছিলেন। তিনি সেই টাকায় গাড়ি না কিনে সব টাকা বিলিয়ে দিলেন নিন্ম আয়ের মানুষের মাঝে।

সোমবার তাঁর নিজ বাড়িতে এক নগদ অর্থ বিতরণী অনুষ্টানের আয়োজন করেন।

এতে উপস্থিত ছিলেন ফারুক আহমেদ পান্না, আব্দুল হাই, ইয়াকুব আলী, জুবেদ আলম, বিশিষ্ট মুরব্বি হাজী মফজ্জিল হুসেন কুতুব, গাজী জাবের আহমেদ, কবির আহমেদ, মিজানুর রহমান রুহিন, আব্দুস সামাদ, মুজিব আহমেদ, মুকিত মিয়া, পিনাক দে,এনামুল হক সিরাজ, এম পাবেল আহমেদ, রায়হান আহমেদ, মইনুলসহ এলাকার মুরব্বি ও যুবসমাজ।

মো. মাহমুদ আলী টানা পাঁচ বার হাজীপুর ইউপির সদস্য ও একবার চেয়ারম্যান ছিলেন। বিগত নির্বাচনে পরাজিত হলেও নিজেকে জড়িয়ে রাখেন জনসেবায়। ২০১৮ সালে মনু নদীতে ভাঙ্গনের ফলে সৃষ্ট বন্যায় সাড়ে তিন লক্ষ টাকার ত্রাণ সহায়তা করেন।

শেয়ার করুন