চিরচেনা পথ, ঘাট যেন কেমন হয়ে গেছে
রাস্তাঘাট, হাট,বাজার কেমন জানি ফাকা
সন্ধ্যা হলেই মনে হয় ভূতুরে ভূতুরে
এখন আর হাট বাজারে নেই কোলাহল
এখন আর নেই মানুষের কর্ম ব্যস্থতা
আছে শুধু হতাশার দীর্ঘশ্বাস।
জীবন জীবিকার তাগিতে ছোটে চলা
পৃথিবীটা যেন আবার আদিম হয়ে গেছে
কেউ আর বাইরের কথা চিন্তা করে না
চারিদিকে মানুষের ফেলে দেওয়া আবর্জনা
দেখলে মনে হয় এখানে একসময় কেউ ছিলো
এখন আর শুক্রবার কিংবা রবি বারের পার্থক্য নেই
কারন লকডাউনে চলছে দীর্ঘ ছুটি।
প্রতিদিন পুলিশ, সেনাবাহিনীকে
দেখা যায় টহল দিচ্ছে, কিন্তু কার বিরোদ্ধে লড়ছে
তারা অদৃশ্যে মার্চ করতে করতে আসা
ও হ্যা এখনতো মহামান্বিত রমজান মাস চলছে
এখানে আর রমজানের আমেজ নেই
নেই জুমআ কিংবা তারাবীর ব্যস্থতা
মসজিদে নামাজ আদায়েও এসেছে বাধ্যবাধকতা
সব কিছু কেমন জানি তালগুলে হয়ে গেছে
তবে সারা পৃথিবী বাসী চেয়ে আছে
আবার স্বাভাবিক অবস্থায় ফেরার অপেক্ষায়