১৬ মে ২০২০
জুড়ী প্রতিনিধিঃ মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদের জন্য নিজের ঘরে মায়ের হাতে রাঁন্না করা ইফতার সামগ্রী বিতরণ করলেন মৌলভীবাজার জেলা’র জুড়ী উপজেলা’র জাঙ্গিরাই গ্রাম’স্থ উপজেলা চত্বরের বাসীন্দা তরুণ সমাজ সেবক কামরুল হোসেন পলাশ।
২১-শে রামাদ্বান ১৫-০৫-২০২০ইং শুক্রবার পড়ন্ত বিকেলে প্রতিবছরের ন্যায় নিজ উপজেলা’র সদর জায়ফরনগর ইউ,পি’র কন্টিনালাস্থ আতিকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও জুড়ী শহর’স্থ জামেয়া ইসলামিয়া জুড়ী’র ছাত্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।
সমাজিক দুরত্ব বজায় রেখে ইফতার বিতরণ শেষে এতিমদের ভালমন্দ খোজ-খবর নেন “উপজেলা ফাউন্ডেশন” এর বিপ্লবী সফল সাধারণ সম্পাদক কামরুল হোসেন পলাশ।মাদ্রাসায় পড়ুয়া এতিম বাচ্ছাদের যে কোনো প্রয়োজনে তার সাথে যোগাযোগ করতে সংশ্লিষ্ট সকল কে অনুরোধ করেন এই তরুণ সমাজ সেবক।
করোনা সংকটের কারণে সামাজিক দূরুত্ব বজায় রেখে হরেক রকম ফলমূলসহ বিরানী দিয়ে মাদ্রাসার ছাত্রদের মধ্যে ইফতার বিতরণ করে ভালবাসায় সিক্ত হয়েছেন জুড়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী কামাল হোসেন এর ছেলে কামরুন হোসেন পলাশ।এতে অত্যান্ত খুশি এবং আবেগ আল্পুত হয়েছেন মাদ্রাসায় পড়ুয়া শিশুরাও।
ইফতার বিতরণে উপস্থিত ছিলেন জুড়ী বাজারের ব্যবসায়ী হাফিজ মাওঃ শামসুল ইসলাম, জামেয়া ইসলামিয়া জুড়ী’র শিক্ষক মাওলানা বদরুল ইসলাম ও কামরুল হোসেন পলাশ এর ছোট ভাই সহ অনেকেই।
এছাড়াও প্রচারবিমুখ ভাবে তরুণ সাংবাদিক কামরুল হোসেন পলাশ তার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পরিবারের অর্থায়নে সুবিধা-বঞ্চিত পথ শিশু ও অসহায় কর্মহীন মানুষ কে নিয়মিত সহযোগিতা করছেন।