১৪ মে ২০২০
বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জে করোনা আক্রান্ত এক যুবকসহ তার পরিবারের ১১ সদস্যের রিপোর্ট নেগেটিভ এসেছে।
বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ শুক্লম্বর নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৫ মে বালাগঞ্জ ইউনিয়নের বাবরকপুর গ্রামের ২৬ বছর বয়সী ওই যুবকের করোনা পজেটিভ রিপোর্ট আসে। তাকে কোয়ারান্টাইন করে বাড়ি লকডাউন করা হয়। তিনি ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করে বাড়িতে এসেছিলেন। ওই যুবকের পুনরায় নমুনা সংগ্রহ এবং তার পরিবার ও বাড়ির লোকজনের নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট ল্যাবে প্রেরণ করা হলে সবার রিপোর্ট নেগেটিভ আসে।
এছাড়া বালাগঞ্জে প্রথম অবস্থায় ৩০ বছর বয়সী যে যুবকের করোনা রিপোর্ট পজেটিভ এসেছিল তার কাছ থেকে পুনরায় নমুনা সংগ্রহ করে পাঠানো রিপোর্ট এখনো আসেনি। তবে তার পরিবার ও বাড়ির ৯ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। তার বাড়ি সুনামগঞ্জে হলেও কর্মের সুবাদে দির্ঘদিন ধরে তিনি বালাগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামে বসবাস করে আসছেন।
প্রসঙ্গত, করোনা সচেনতার অংশ হিসেবে এ পর্যন্ত বালাগঞ্জে মোট ৬২ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল এর মধ্যে ৪১জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।