২৩ সেপ্টেম্বর ২০২২


জামালগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ ৩

শেয়ার করুন

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গোলকপুরের মান্নানঘাট এলাকায় বাল্কহেডের ধাক্কায় একটি নৌকা ডুবে গেছে। এতে নৌকায় থাকা তিনজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিরা হলেন জামালগঞ্জের নজাতপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে তুলা মিয়া, কুকড়াপশী গ্রামের কামাল মিয়ার ছেলে এনামুল ও মুরাদপুর গ্রামের হারুনুর রশিদ ছেলে হেলাল।

বৃহস্পতিবার রাতে এদুর্ঘনা ঘটে। ঘটনার পর বাল্কহেডে থাকা চারজনকে আটক করেছে পুলিশ।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবু সাঈদ সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন