১৩ মে ২০২০


পাগলায় করোনা পজেটিভ ১ জন

শেয়ার করুন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নে পঞ্চাশোর্ধ একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ইউনিয়নের দক্ষিণ কাদিপুর গ্রামের বাসিন্দা। বিষয়টি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. মো. জসিম উদ্দিন নিশ্চিত করেছেন।

আক্রান্ত ব্যক্তির পারিবারিকসূত্রে জানা যায়, তিনি পাগলা বাজারের একজন মাছ ব্যবসায়ী। বঞ্চাশোর্ধ বয়স হলেও বর্তমানে তার শরীরে কোনো উপসর্গ দেখা যাচ্ছে না বলে দাবি করছেন তার পরিবারের এক সদস্য। তবে, গত সপ্তাহে কিছুটা জ্বর অনুভূত হয়েছিলো। এতোদিন স্বাভাবিত চলাফেরা করেছেন তিনি। এখন ঘরেই আছেন।

ডা. জসিম উদ্দিন বলেন, ‘পাগলায়ও একজন আক্রান্ত হয়েছেন। তার বাড়ি কাদিপুর। তিনি বর্তমানে তার ঘরেই আছেন। আগামীকাল (বৃহস্পতিবার) সকালে আক্রান্ত ব্যক্তিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হয়েছে। ইতোমধ্যে তার বাড়িকে লকডাউন ঘোষণা করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’

শেয়ার করুন