মৌলভীবাজার প্রতিনিধিঃ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে বহু মানুষ কর্মহীন। অদৃশ্য এই ভাইরাসের ছোবলে অনিশ্চিত গন্তব্যের পথে পৃথিবী। বহিঃ বিশ্বে মতো বাংলাদেশ এর বাহিরে নহে। বাংলাদেশও বৈশ্বিক মহামারির জন্য কর্মহীন মানুষের সংখ্যা বেশি।
করোনা প্রতিরোধের আগাম ব্যবস্থা হিসেবে বাংলাদেশে কিছু এলাকা লকডাউন ও জনগণকে ঘরে থাকতে বলা হয়েছে। এতে দিনমজুর, গরীব মুটো, মাঝি, শ্রমজীবী মানুষ ঘরের চার দেয়ালে দিনাতিপাত করছে। এসব মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি বহিঃ বিশ্বে অবস্থানরত প্রবাসীও এসেছেন।
গত শুক্রবার (৮ই মে) বিকেলে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্ণি ইউপির ছালিয়া কাজীরবন্দ এলাকার মৃত ক্বারী মাওঃ সিরাজ উদ্দীনের বড় ছেলে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ এর অর্থায়নে তার নিজ এলাকায় এক শত অসহায় পরিবারকে এবং পার্শ্ববর্তী জুড়ী উপজেলার তিনটি গ্রামে ৩০ টি পরিবারকে রামাদ্বান সামগ্রী বিতরণ করা হয়।
প্রবাসী আব্দুল ওয়াদুদ এর পক্ষে তার ছোট ভাইদ্বয় প্রবাসী আব্দুস শুকুর ও আব্দুল হাফিজ রামাদ্বান সামগ্রী অসহায়দের কাছে তা পৌছে দেওয়া দেন।
প্রবাসী ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ বলেন, আমরা সরকারের সাহায্য সহযোগিতার দিকে না তাকিয়ে স্থানীয়ভাবে প্রতিবেশী গরীব নিঃস্ব অসহায়দের প্রতি সাহায্যের হাত প্রসারিত করতে পারি। নিজ নিজ অবস্থান থেকে এলাকার বিত্তশালী সবাই যদি এগিয়ে আসি তাহলে গোটা দেশের অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব হবে।