৬ মে ২০২০


করোনায় আক্রান্ত ছাত্রলীগ কর্মীর পাশে যুবলীগ নেতা

শেয়ার করুন

জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার জুড়ী শহরের দারপ্রান্তে জাহাঙ্গীরাই গ্রামের করোনা আক্রান্ত একটি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী নিয়ে যান উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মতিন। মঙ্গলবার বিকালে জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সফল বিপ্লবী সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মতিন ব্যক্তিগত উদ্যোগে ইফতার সামগ্রী দিয়েছেন বলে জানিয়েছেন করোনায় আক্রান্ত আল-মারুফের পরিবার।

গত সোমবার (৪ মে) মধ্য রাতে ছাত্রলীগের কর্মী আল মারুফের করোনা পজেটিভ রিপোর্ট আসার পরই উপজেলা প্রশাসন তার বাড়ী সহ আশপাশের কয়েকটি বাড়ী লকডাউন করে দিয়েছেন। জুড়ী কলেজ
ছাত্রলীগ কর্মীর প্রতি সাবেক ছাত্রনেতার ভালোবাসার উপহার (খাদ্য সামগ্রী) দেওয়ার সংবাদ শুনে প্রশংসা চলছে উপজেলা জুড়ে।

করোনার আক্রান্ত ব্যক্তির পাশে যেতে যখন ভয় পায় পরিবার বা প্রতিবেশি সেখানে নিজের জীবন বাজী রেখে উপহার (ইফতার) সামগ্রী নিয়ে পাশে দাড়ানোর দৃশ্য সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এছাড়াও এলাকার কর্মহীন মানুষের ঘরে ঘরে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ অর্থায়নে ত্রাণসামগ্রী বিতরণে করেন উপজেলা যুবলীগের এই নেতা।

শেয়ার করুন