৩ অক্টোবর ২০২৩
ছবি : ডন
আন্তর্জাতিক ডেস্ক : কৌশলে ওমরাহ পালনের ভিসা নিয়ে সৌদি আরবে ভিক্ষা করতে যাচ্ছিলেন ১৬ ভিক্ষুক। কিন্তু শেষ রক্ষা হল না তাদের । আটক হয়েছেন নিরাপত্তা বাহিনীর কাছে। গেল শনিবার পাকিস্তানের মুলতান বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে । খবর পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের ।
পাকিস্তানি ভিক্ষুকদের বিষয়ে দেশটিকে সতর্ক করেছে সৌদি সরকার। এরই মধ্যে ঘটল এমন ঘটনা ।
জানা গেছে, পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) ওমরাহ পালনের নামে সৌদিতে ভিক্ষা করতে যাওয়া ওই চক্রের সন্ধান পায়।পরে বিমানে চেপে বসার পর একদম শেষ মুহূর্তে ওই ব্যক্তিদের নামিয়ে আনে।গ্রেপ্তারকৃতদের মধ্যে এক শিশু ও ১১ নারী রয়েছেন।
গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ভিক্ষাবৃত্তি করার জন্য তারা সৌদি আরব যাচ্ছিলেন বলে স্বীকার করেন। জিজ্ঞাসাবাদে এই যাত্রীরা আরও জানান, সৌদি আরবে যাওয়ার ব্যবস্থা যে ট্রাভেল এজেন্সির লোকজন করে দিয়েছেন, তাদেরকে ভিক্ষা করে পাওয়া অর্থের অর্ধেক দেয়ার চুক্তি হয়েছে। ওমরাহ ভিসার মেয়াদ শেষে হলে তারা দেশে ফিরে আসতেন।
সূত্র : ডন
এএস // আতারা