৩ মে ২০২০
নিজস্ব প্রতিবেদক : পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান বিপিএম (বার) কে বদলি করা হয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. কামরুল আহসানকে বাংলাদেশ পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।