২ মে ২০২০


কর্মহীনেদর পাশে ইয়াহইয়া চৌধুরী, খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের বিরুদ্ধে একসঙ্গে লড়ছে গোটা বিশ্ব। এ লড়াই নিজেকে বাঁচানোর এবং অন্যকে বাঁচানোর। করোনাভাইরাস নামের অতিক্ষুদ্র জীবাণুর প্রাদুর্ভাবের শুরু থেকে সারা দেশের মতো স্থবির হয়ে পড়েছে সিলেটের ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ মানুষের জীবনযাত্রা। কর্মহীন হয়ে অসহায় হয়ে পড়েছে দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির সাধারণ মানুষগুলো। জমানো টাকা শেষ হতেই পরিবারে পরিবারে দেখা দিয়েছে আর্থিক অনটন। তাঁর মধ্যে রমজান। খাবার জোটাতে না পেরে এসব পরিবারের সদস্যরা তিন বেলার পরিবর্তে দু-এক বেলা খেয়ে দিন পার করছে। আর সবচেয়ে বিপাকে পড়েছে নিম্ন মধ্যবিত্তরা। তারা না পারছে অন্যের কাছে হাত পাততে, আবার না পারছে ত্রাণের জন্য লাইনে দাঁড়াতে।

করোনা ভাইরাস নিয়ে সংকটময় পরিস্থিতিতে সিলেটে-২ (বিশ্বনাথ ও ওসমানীগর) আসনে কর্মহীন, অসহায় ও হতদিরদ্রদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণে সরব রয়েছেন এই আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ন-মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া।

সিলেটে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই সিলেট-২ আসনের সর্বত্র সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। অসহায় গরীব নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের মধ্যে অব্যাহত আছে তাঁর ত্রান বিতরণ কার্যক্রম। কখনো বা নিজে উপস্থিত থেকে কখনো তাঁর সহদোর জেলা পরিষদের সদস্য সহল আল-রাজি চৌধুরী ও ব্যক্তিগত একান্ত সচিব আবু বকরসহ জাতীয়পার্টির নেতাকর্মীদের মাধ্যমে সিলেট-২ আসনের প্রত্যেক উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পৌছাচ্ছে তাঁর দেওয়া ত্রান।

শুধু জনগনের মাঝেই নয়, এই দুর্যোগে দায়িত্ব পালনরত ডাক্তার, পুলিশ ও সাংবাদিকদের পাশেও দাড়িয়েছেন তিনি। নিজ নির্বাচনী এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, স্বাস্থ্যকর্মী, থানার পুলিশ সদস্য ও স্থানীয় সাংবাদিকদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই, মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার) বিতরণ করেছন।

সার্বিক বিষয়ে জানতে চাইলে সিলেটে-২ (বিশ্বনাথ ও ওসমানীগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ন-মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেন, করোনা ভাইরাসের কারনে পুরো দেশ আজ বিপর্যস্থ। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, নিম্নবিত্ত ও সুবিধা বঞ্চিতরা রয়েছেন সব চেয়ে অসহায়। এই দুঃসময়ে আমার পক্ষ থেকে সাধ্যমত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। দুর্যোগ চলাকালিন সময়ে আমার সহযোগীতা অব্যাহত থাকবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা একযোগে এগিয়ে আসলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব।

শেয়ার করুন