২৮ এপ্রিল ২০২০


ছাতকে জিআর ত্রাণসামগ্রী বিতরণ

শেয়ার করুন

ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ১১ নং গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে বিগত ২০/০৪/২০২০ইং তারিখের স্থগিতকৃত ত্রানসামগ্রী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় অসহায়, অতিদরিদ্র, দিনমজুর, কর্মহীন, বেকার ও অসচ্ছল ৪৫০ টি পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে জনপ্রতি ১০ কেজি চাল, ২ কেজি আলু করে প‍্যাকেট তৈরি করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১.০০ ঘটিকার সময় বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ১১নং গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জনাব সাহাব উদ্দিন, উপ-সহকারি প্রকৌশলী (জনস্বাস্থ্য) মিজানুর রহমান, মাঠ সহকারি, একটি বাড়ি একটি খামার প্রকল্পের  নাহিদ মিয়া, ইউপি সচিব অধীর রঞ্জন দাস, ইউপি সদস্য আলকাব আলী, মাহমদ আলী, সুরেতাজ মিয়া, সামছুল হক, হোসাইন আহমদ লনি, নিজাম উদ্দিন, ইউডিসি উদ্যোক্তা সুজেল মিয়া ও গ্রাম পুলিশ সহ আরো অনেকে।

শেয়ার করুন