১৫ নভেম্বর ২০২৩
নাশকতা ঠেকাতে সিলেটে পুলিশের তল্লাশি। ছবি : সংগৃহীত
আজকের সিলেট ডেস্ক : সরকার পতনের দাবিতে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা ৫ম দফার চলমান ৪৮ ঘণ্টার অবরোধে নাশকতা ঠেকাতে সিলেটের বিভিন্ন সড়কে টহলের পাশাপাশি তল্লাশি কার্যক্রম চালিয়েছে পুলিশ।
বুধবার (১৫ নভেম্বর) সিলেটের দক্ষিণ সুরমা, মোগলাবাজার, ফেঞ্চুগঞ্জ এলাকায় এসব কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় মিনিবাস,প্রাইভেটকার, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স, কালো কাচের গাড়িসহ অন্যান্য সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়।
একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ ও অপরাধীদের দমন করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়।
এএস // আতারা