২৭ এপ্রিল ২০২০


কৃষকের পাশে যুবলীগ নেতা এডভোকেট আব্দুল মতিন

শেয়ার করুন

জুড়ী প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছেন জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মতিন।
 
নেতাকর্মীদের সাথে নিয়ে যুবলীগ নেতা এডভোকেট আব্দুল মতিন এর এমন ব্যতিক্রমী মহতি কাজে মুগ্ধ অসহায় কৃষক পরিবারগুলো।
 
রবিবার (২৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পশ্চিম ভোগতেরা গ্রামের উওর দিকে হাকালুকি হাওরে বিধবা মহিলার জমির ধান নেতাকর্মীদের নিয়ে কেটে নিজেরা মাথায় বহন করে কৃষকের ঘরে তুলে দেন।
 
উপজেলা কৃষকলীগ ও যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায় কৃষকের ধান কেটে বিপদে কৃষকের পাশে দাঁড়ানোর জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।
 
এছাড়াও গেল এক সপ্তাহ থেকে নিজ এলাকার কর্মহীন প্রতিবেশীকে নিজ অর্থায়নে রামাদ্বান সামগ্রী বিতরণ করেছেন তরুন সমাজ সেবক এডভোকেট আব্দুল মতিন।মধ্য রাতে সাধারণ মানুষদের ঘরে ঘরে প্রচার বিমুখ ভাবে খাদ্য সামগ্রী পৌছে দিয়ে মুগ্ধতাপূর্ণ ভালোবাসায় আবদ্ধ হয়েছেন এডভোকেট আব্দুল মতিন।
 
এ ব্যাপারে উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মতিন এর সাথে ফোন আলাপে কথা হলে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদদের নিয়ে কৃষকের ধান কেটেছি। অসহায় কর্মহীন কৃষকসহ সর্বস্তরের মানুষের পাশে যুবলীগের নেতাকর্মীরা সবসময় থাকবে।

শেয়ার করুন