নিজস্ব প্রতিবেদনঃ করোনাভাইরাসের কারণে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের জীবন থমকে গেছে। মানুষ আজ ঘরবন্দী হয়ে কষ্টে দিন যাপন করছে। এসব মানুষের পাশে দাড়িয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন ও বিক্তবানরা।
সিলেটে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের মাঝে বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ ইউনুছ মিয়ার উদ্যোগে নিত্য প্রয়োজনীয় জিনিস ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ডের হিয়াবরন মোল্লাপাড়া এলাকায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্ৰীর মধ্যে ছিল চাল, চানা, মটর, ময়দা, খেঁজুর, সয়াবিন তেল, স্যালাইন ও ভিটামিন শরবতের পাউডার।
এসব খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তারেক উদ্দিন তাজ। তিনি বলেন, করোনারভাইরাসের এই বর্তমান পরিস্থিতে একে অপরের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। সবার মাঝে সহযোগিতার মনোভাব সৃষ্টি করতে হবে।
হাজী মোহাম্মদ ইউনুছ মিয়া বলেন, এলাকাবাসীকে এই খাদ্য সামগ্রী দিতে পেরে আমি অনেক আনন্দিত। আমার এই কাজে যারা আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করছেন আমি আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই।
এসময় আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বি মোহাম্মদ সাজু মিয়া, সমসু মিয়া ও মনজু মিয়া, গোলাম মোস্তফা, মনির আহমদ, ইব্রাহিম, মুন্না, সবুর, রিয়াজ, আমির মিয়া, রাসেল, জামাল, অলি, রিদয়, বাচ্চু প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেন এনাম আহমদ ও শাহ আলম আহমদ।