২৬ এপ্রিল ২০২০


অজি অলরাউন্ডার ওয়াটসন আর নেই

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার গ্রায়েম ওয়াটসন আর নেই। ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন ভুগে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

১৯৪৫ সালের ৮ মার্চ ভিক্টোরিয়াতে জন্মগ্রহণ করা ওয়াটসন প্রথম শ্রেণির ক্যারিয়ারে ভিক্টোরিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলসের হয়ে ১০৭টি ম্যাচ খেলেছেন।

১৯৭৭ সালে নিউ সাউথ ওয়েলসের হয়ে ক্যারিয়ার শেষ করেন ওয়াটসন। এছাড়া ১৯৬৭ থেকে ১৯৭২ পর্যন্ত অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে তিনি ৫টি টেস্ট ও ২টি ওয়ানডে খেলেছেন। অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে তিনটি ভিন্ন রাজ্যদলের হয়ে শেফিল্ড শিল্ডে খেলেছেন ওয়াটসন।

তবে, ক্যারিয়ারের বেশির ভাগ সময়ই ইনজুরিতে ভুগেছেন ওয়াটসন। ১৯৭১-৭২ মৌসুমে টনি গ্রেগের এক বিমারে বড় ধরনের ইনজুরিতে পড়েন ওয়াটসন। পরে চিকিৎসকরা তাকে খেলা ছাড়তে বলেছিলেন। কিন্তু আবারো মাঠে ফিরেন তিনি।

শেয়ার করুন