২৩ এপ্রিল ২০২০
আহমেদ ইমরান, ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বন্দরগাও গ্রামের লন্ডন প্রবাসী হাজী আছমত আলী, আনর আলী, এখলাছুর রহমান, আফছর আলী ও সুলেমান মিয়ার উদ্যোগে ২০০ কর্মহীন অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বন্দরগাও আদর্শ দাখিল মাদ্রাসার মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ইউনিয়নের বন্দরগাও, মৌলা, কুপিয়া, সিংগেরকাছ, জোড়া পানি, খুরমা, কুইয়াদল গ্রামের ২০০ কর্মহীন, অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, ছোলা, তেল, পেয়াজ ও আলু।
এসময় অসহায়দের মাঝে সাবান ও নগদ অর্থ বিতরন করা হয়। বিতরনকালে উপস্থিত ছিলেন নোয়ারাই ইউনিয়ন যুবলীগের আহবায়ক হাবিবুর রহমান,স্থানীয় মস্তাব আলী,উস্তার আলী,আরব আলী,মাস্টার রফিক আলী,দুলাল মিয়া,সুহেল মিয়া,জাহান শরীফ,আরজ আলী,রহিম আলী প্রমুখ।