১৮ সেপ্টেম্বর ২০১৭


কমলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাঘামারা গ্রাম থেকে রোববার রাতে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমাইয়া আক্তার (১৭) ঐ গ্রামের মৃত উস্তার আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, নিহতের বাড়ির পিছনে একটি লিচু গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় প্রথমে দেখেন স্বজনরা। পরে দেহ নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) আজিজুর রহমান জানান, পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

(আজকের সিলেট/১৮ সেপ্টেম্বর/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন