১৬ ডিসেম্বর ২০২৩
শাহ্ মাশুক নাঈম দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মহান বিজয় দিবসে দেশমাতৃকার টানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে মহব্বতপুরবাজার সংশপ্তক উদিয়মান ছাত্র-পরিষদ। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে সমুজ আলী স্কুল এন্ড কলেজ শহীদ মিনারে সংগঠনের নেতাকর্মীরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সংগঠনের সভাপতি মো. ছারওয়ার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, শাহ্ তামিম আহমদ তারেক’র নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি রাজিব আহমদ, সংগঠনের সদস্যবৃন্দ ও সমুজ আলী কলেজর ছাত্রবৃন্দ।