২৩ এপ্রিল ২০২০


বালাগঞ্জে প্রধানমন্ত্রীর নিত্যপ্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন, গরীব, অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের মাঠে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী (এমপি)।

এসময় আরো উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এম.এ মতিন, বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো.আব্দুল মুনিম, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ নাসির উদ্দীন, এমপি’র সহকারী সচিব জুলহাস আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তুহিন মনসুর, জেলা ছাত্রলীগ নেতা এ.কে টুটুল সহ প্রমুখ।

শেয়ার করুন