২৩ এপ্রিল ২০২০


বিয়ানীবাজারে শয়নকক্ষে গাড়িচালকের লাশ উদ্ধার

শেয়ার করুন

বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজারে নিজ শয়নকক্ষ থেকে সাজু মিয়া (২৪) নামে এক গাড়িচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাজু ওই বাসায় ভাড়ায় বসবাস করতেন। তিনি পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের লালনগরের নছির উদ্দিনের ছেলে।

বুধবার রাতে খবর পেয়ে পৌরসভার মুরাদগঞ্জ বাজার সংলগ্ন সাজুর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, ঘটনার খবর পেয়ে ছুটে যান উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ও পৌর মেয়র মো. আব্দুস শুকুর।

শেয়ার করুন