৮ নভেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাটে টমটমচালকের আঘাতে নাজিম উদ্দীন (২২) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপু্রে (৭নভেম্বর) উপজেলার বঙ্গবীর-হাদারপার সড়কের পাত্নীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যাত্রী পাত্নীগ্রাম উত্তরপাড়ার রহমতুল্লাহর ছেলে। ঘাতক টমটমচালক রস্তুমপুর ইউপির বড়ঘোঁষা গ্রামের ইসন আলীর ছেলে সালেহ আহমদ।
জানা গেছে, ভাড়া নিয়ে (১০ টাকা-৫টাকা) বিতর্কের জেরে একপর্যায়ে টমটমচালক সালেহ আহমদ যাত্রীর মাথায় বাঁশের খুঁটি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ওই যাত্রী। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে গোয়ানইঘাট থানায় যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তারা জানান, ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয় নি। বিস্তারিত পরে জানানো হবে।
এ ঘটনায় নাজিম উদ্দীনের পরিবারসহ এলাকায় নেমেছে শোকের ছায়া।
এএস // আতারা