১৭ এপ্রিল ২০২০


মানুষের পাশে দি সিটি ব্যাংক লিমিটেড

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ নগরীর ৯ নং ওয়ার্ডের খুলিয়া পাড়া ও সুরমা আবাসিক এলাকায় অসহায় মানুষদের খাদ্যসামগ্রী বিতরন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মো: মখলিছুর রহমান কামরান , শিক্ষাবিদ অধ্যাপক ডঃ কবির হোসেন, হাওর উন্নয়ন সংস্থার সভাপতি ও শিক্ষাবিদ জনাব কাশ্মীর রেজা, সিটি ব্যাংক লিমিটেড ক্লাস্টার ম্যানজার সিলেট রিজিওন ২ জনাব রেজাউর রহমান, বিশ্বনাথ শাখা ম্যানেজার ফাহমিদা জাহান , সিনিয়র ম্যানেজার মার্চেন্ট এসকুইজিশন মোহাম্মদ মইনুল ইসলাম, দি সিটি ব্যাংক কর্মকর্তা আশরাফুল ইসলাম। এতে ১৩০ পরিবারের মাঝে ২০ কেজি পরিমাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সমাজের দুঃস্হ মহিলা, দিনমজুর, চাকরি হারানো মানুষএবং এতিম ও প্রতিবনধী শিশুদের প্রাধান্য দেয়া হয়।

শেয়ার করুন