৮ এপ্রিল ২০২০
সৈয়দ রাসেল আহমদ: করোনা সংক্রমণ প্রতিরোধে মানুষের অহেতুক ঘুরাফেরা রোধ ও সমাজিক দূরত্ব নিশ্চিত করতে সিলেটের গোলাপগঞ্জ থানাধীন বাঘা ইউনিয়নের (২ নং ওয়ার্ড) তুরুক ভাগ গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে।
বুধবার সকালে গ্রামের যুবসমাজের উদ্যোগে তুরুকভাগ জামে মসজিদ সড়ক লকডাউন করে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
এসময় গ্রামের প্রবেশ পথে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করেন স্থানীয়রা। ব্যারিকেডে ঝুলিয়ে রাখা হয় সর্তক বার্তা। করোনা পরিস্থিতির কারণে উদ্বিগ্ন হয়ে, এমনটি করা হয়েছে বলে জানিয়েছেন সচেতন গ্রামবাসী।