৮ এপ্রিল ২০২০


করোনা আক্রান্ত চিকিৎসকের অবস্থার অবনতি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসকের অবস্থার অবনতি হওয়ায় নগরের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল আইসোলেশনে নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে শ্বাসকষ্ট শুরু হয় ওই চিকিৎসকের। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হোম কোয়ারেন্টিন থেকে তাকে হাসপাতাল আইসোলেশনে নেওয়া হয়।

শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বলেন, ওই চিকিৎসককে প্রথমে কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে ১১টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে ভেন্টিলেটর সাপোর্ট দিয়ে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়। পরে আবার তাকে কেবিনে আনা হয়।

প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় সিলেটে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ওই চিকিৎসক। বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রশাসন থেকে ওই চিকিৎসকের বাসা লকডাউন করা হয়। পরদিন পুরো এলাকা লকডাউন করে দেওয়া হয়।

শেয়ার করুন