৫ মে ২০২৩
নিজস্ব প্রতিবেদক : আজকের সিলেট ডটকম এর লিসবন (পর্তুগাল) প্রতিনিধি খছরুজ্জামান পারভেজের শুশুর লায়েক আহমদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ৩ কন্যা সহ অংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজার নামাজ শুক্রবার বাদ জুমআহ হযরত শাহজালাল (র.) এর দরগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, তিনি দীর্ঘদিন কিডনি সমস্যা সহ বিভিন্ন শারিরীক জটিলতায় ভূগছিলেন। সর্বশেষ তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
আজকের সিলেট এর শোক প্রকাশ
আজকের সিলেট ডটকম এর লিসবন (পর্তুগাল) প্রতিনিধি খছরুজ্জামান পারভেজের শুশুর লায়েক আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আজকের সিলেট ডটকম এর প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার ও সম্পাদক রজত কান্তি চক্রবর্তী।
তারা এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।