১৬ সেপ্টেম্বর ২০১৭


ছাত্রলীগকর্মী মাসুম হত্যা মামলায় আটক ২

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নগরীর শিবগঞ্জে ছাত্রলীগ কর্মী জাকারিয়া মোহাম্মদ মাসুম হত্যাকান্ডের ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। আটকৃতরা ছাত্রলীগকর্মী ও মামলার এজহারনামীয় আসামী। আটককৃত ছাত্রলীগের দুইকর্মী হলেন- মামলার এজহারনামীয় ৮নং আসামি কাষ্টঘর ৬৬ নম্বর বাসার গোপাল চন্দের ছেলে গৌতম চন্দ (১৮) ও ১০নং আসামী ছড়ারপাড় সুগন্ধা ১৩ নম্বর বাসার মৃত আবদুস সাত্তারের ছেলে আলী আহমদ জুয়েল (১৯)।

শনিবার ভোররাতে শাহপরাণ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এদের মধ্যে গৌতমের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কামলাবাজ গ্রামে ও জুয়েলের বাড়ি ছাতকের বড়বন্দে।

শাহপরাণ থানার ওসি আকতার হোসেন জানান, শনিবার ভোররাতে পৃথক অভিযান চালিয়ে গৌতম ও জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত বুধবার অভ্যন্তরিণ দ্বন্দ্বের জের ধরে নিজ দলের ক্যাডারদের ছুরিকাঘাতে খুন হন ছাত্রলীগ কর্মী জাকারিয়া মোহাম্মদ মাসুম। এ ঘটনায় মাসুমের মা আছিয়া বেগম বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১২ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

 

 

(আজকের সিলেট/১৬ সেপ্টেম্বর/ডি/ডিআর/ঘ.)

শেয়ার করুন