১৬ সেপ্টেম্বর ২০১৭


দূর্গাপূজায় শাবি শিক্ষকের স্বরচিত গান

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্যের একটি ‘ভিডিও গান’ প্রকাশ পেয়েছে।

‘মা এসেছে’ শিরোনামের গানটির গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী তিনি নিজেই। ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ইতোমধ্যে গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।

গানটির কম্পোজ করেছেন তরুণ মিউজকি ডিরেক্টর সুদীপ চক্রবর্তী এবং ভিডিও সম্পাদনা করেছেন কামরুল চৌধুরী।

সিডি মেকারের ব্যানারে গানটিতে সমবেত নৃত্য ও সংগীতে অংশগ্রহণ করেছেন ‘শ্রীহট্ট ললিতকলা একাডেমি’র নৃত্য শিল্পীরা।

গানটি সম্পর্কে অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য বলেন, আগে ঘরোয়ভাবে পূজায় গান পরিববেশন করা হতো। এবারই প্রথম সবার জন্য একটি ভিডিও সংগীত তৈরি করা হলো। আশা করি সবার ভালো লাগবে।

ইউটিউবের https://www.youtube.com/watch?v=jA1174zUQAw লিংকে গিয়ে মিউজিক ভিডিওটি দেখা যাবে। তাছাড়া পূজার দিন ‘এসসিএস, চ্যানেলে গানটি পরিবেশন করা হবে।

 

(আজকের সিলেট/১৬ এপ্রিল/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন