১৪ সেপ্টেম্বর ২০১৭


জৈন্তাপুরে ভোক্তা অধিকারের অভিযান

শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার হরিপুর ও দরবস্ত বাজারে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়। এসময় ৪টি প্রতিষ্ঠানকে ২১ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহষ্পতিবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার জন্য হাজী এন্টারপ্রাইজকে ৪ হাজার, পোড়া তেলের ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য সুমাইয়া ফুডকে ৮ হাজার, ইতালি রেস্টুরেন্টকে ৪ হাজার পাঁচশত ও মা মনি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

(আজকের সিলেট/১৪ এপ্রিল/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন