১৪ সেপ্টেম্বর ২০১৭


হবিগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ২৫

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই অভিযান চলে।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নাজিম উদ্দিন জানান, গ্রেফতারদের মধ্যে ১৮ জন পরোয়ানাভুক্ত এবং ৭ জন নিয়মিত মামলার আসামি।

অভিযানে ১৩৫ পিস ইয়াবা ও ৬০ লিটার ছোলাই মদ জব্দ করা হয়েছে।

 

(আজকের সিলেট/১৪ এপ্রিল/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন