১৯ মার্চ ২০২০


কুলাউড়ায় কোয়ারেন্টিনে না থেকে বিয়ে করায় জরিমানা

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় হোম কোয়ারেন্টিন না মেনে বিয়ে করায় এক প্রবাসীকে ও বিয়ের প্রস্তুতি নেওয়ায় আরেক প্রবাসীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া উপজেলা নির্বাহীকর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমান আদায় ও বিয়ে হয়ে যাওয়ায় এক নবদম্পতিকে নির্দিষ্ট সময় পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, কুলাউড়া থানারঅফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান, ওসি সঞ্জয় চক্রবর্ত্তী।

উপজেলার কাদিপুর ইউনিয়নের ছকাপন গ্রামের বাসিন্দা এক দুবাই প্রবাসীদেশে ফিরেন সম্প্রতি। ওই সময় থেকে ২ সপ্তাহ পর্যন্ত তার বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনেথাকার কথা ছিল। কিন্তু কোয়ারেন্টিন না মেনে ১৯ মার্চ বৃহস্পতিবার তিনি বিয়ে করতে যান পাশ্ববর্তী ভূকশিমইল ইউনিয়নের জনৈক বাসিন্দার মেয়েকে।

বিষয়টি খবর পেয়ে প্রশাসন বিয়ের আসর পন্ডকরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বরকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং বর কনেকে হোমকোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন।

অপরদিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের চকেরগ্রামের জনৈক বাসিন্দা১৫ মার্চ ওমান থেকে দেশে ফিরেন। প্রশাসনেরনির্দেশে থাকে সরকারি নিয়ম মেনে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে তার বাড়িতে থাকতে বলা হয়েছে। কিন্তু তিনি সেই নিয়ম না মেনে এলাকায় ঘুরাঘুরি করে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।

২০মার্চ উপজেলার ভাটেরা ইউনিয়নের জনৈক এক ব্যক্তির মেয়ের সাথে ওই ওমান প্রবাসীর বিয়েকে সামনে রেখে বিয়ের আনুষ্ঠিানিকতা সম্পন্নের লক্ষে বৃহস্পতিবার ওই প্রবাসীর বাড়িতে আকদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাড়িতে উভয় পরিবারের অনেক লোকজনের সমাগম ঘটে। খবর পেয়ে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তার বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টিন অমান্যের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং প্রবাসীকে কোয়ারেন্টিনে থাকার কঠোর নির্দেশনা প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী জানান, হোম কোয়ারেন্টিন না মেনে বিয়ের আয়োজন করায়দন্ডবিধি আইন ১৮৬০ এর ২৬৯ ধারায় দুই প্রবাসী বরকে জরিমানা আদায় করা হয়েছে।

শেয়ার করুন