১৭ অক্টোবর ২০২৩
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে দ্বিতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। মঙ্গলবার ভোররাতের দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্ধ গ্রামে এ ঘটনা ঘটে। আহত স্বামীর নাম আজিজুল হক (২৭)। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্ধ গ্রামের শুক্কুর আলীর পুত্র। তাকে মমুর্ষ অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।
আটককৃত স্ত্রীর নাম জহুরা বেগম (২৪)। তিনি ওই গ্রামের শাহানুর মিয়ার কন্যা।
জানা যায়, ২০২১ সালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের শাহনুর মিয়ার মেয়েকে প্রেমের সম্পর্ক করে বিয়ে করেন আজিজুল। বিয়ের কিছুদিন যেতে না যেতেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমানিল্য সৃষ্টি হলে প্রথম স্ত্রী জহুরা বেগম কোর্টে একটি নারী নির্যাতন মামলা করেন। মামলায় আজিজুল হক গ্রেপ্তার হয়ে জেল হাজতে যান। কিছুদিন পর জেল হাজত থেকে জামিনে এসে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে ওই ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের নাজমা আক্তার চৈতী’কে বিয়ে করেন আজিজুল।
এতে ক্ষিপ্ত হন প্রথম স্ত্রী জহুরা বেগম। তিনি স্বামী আজিজুলকে এসএমএস এবং ফোন দেন তার সঙ্গে একান্তভাবে দেখা করার জন্য। তার কথা মতো আজিজুল হক মঙ্গলবার ভোররাতের দিকে প্রথম স্ত্রী জহুরা বেগমের পিতার বসত ঘরের বারান্দার রুমে যান দেখা করতে। একপর্যায়ে স্বামী স্ত্রী একান্ত মিলিত অবস্থায় ধারালো ব্লেড দিয়ে পোজ দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন প্রথম স্ত্রী জহুরা বেগম। পরে খবর পেয়ে পুলিশ অভিযুক্ত প্রথম স্ত্রী জহুরা বেগমকে আটক করে। অপরদিকে ভিকটিম কে উদ্ধার করে রাতেই মমুর্ষ অবস্হায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরন কর হয়।
তাহিরপুর থানার (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় রাতেই অভিযুক্ত প্রথম স্ত্রী জহুরা বেগম আটক করেছে পুলিশ। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
আজকের সিলেট / জনি কান্ত শর্মা