১৮ মার্চ ২০২০
মৌলভীবাজা প্রতিনিধি : করোনাভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন নির্দেশনা না মানায় মৌলভীবাজারে ইউরোপ ফেরত তিন প্রবাসীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বেলা আড়াইটার দিকে তাদের মৌলভীবাজার শহরে প্রকাশ্যে ঘোরাফেরা করা অবস্থায় জরিমানা করা হয় বলে জানিয়েছে জেলা প্রশাসন।
জানা গেছে, ইউরোপ ফেরত তিন প্রবাসী শহরে প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন। দুপুর ১২টার দিকে জেলা প্রশাসন থেকে তাদের স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে থাকতে কাউন্সিলিং করা হয়। কিন্তু তারা সেটা মানছিলেন না। পরে বেলা আড়াইটার দিকে তাদের জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসনের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সামাজিক নিরপাত্তার স্বার্থে প্রবাসীদের নাম প্রকাশ করা হয়নি।