১৮ মার্চ ২০২০


নগর জীবনে করনা আতঙ্ক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : মানুষের উপচে পড়া ভিড়, যানজট, গাড়ির হর্নের শব্দ এসবই যেন সিলেটের চেনা দৃশ্য। তবে এখন অনেকটাই ফাঁকা সিলেটে শহর। রাস্তায় নেই চিরচেনা উন্নয়ন দুর্ভোগ, নেই পথচারীদের ভিড়। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসের কারণে পাল্টে গেছে সিলেটের এই দৃশ্য। সবার মাঝে বিরাজ করছে করোনা নামক এক আতংক।

তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, করোনা নিয়ে আতংকিত হবার কিছু নেই। এখন সবার মধ্যে সচেতনতা খুব বেশী প্রয়োজন।

নগরীর সুবিদবাজার, আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার ঘুরে দেখা গেছে প্রতিদিনের মতো ব্যস্ত এই এলাকাগুলোতে এখন নেই তেমন যানজট। শুধু কয়েকটি রিকশা আর সিএনজিচালিত অটোরিকশা। আর মানুষজন বেশী ভিড়ও জমাচ্ছেন না কোন স্থানেই।

ইকবাল আহমেদ নামে এক শিক্ষার্থী বলেন, ‘দেশের মানুষের মাঝে বেশ কয়েকদিন ধরেই করোনা আতংক লক্ষ্য করা যাচ্ছে। সিলেটে মানুষের সমাগম বেশী হয় সবসময়ই কিন্তু হঠাৎ করেই এই শহর ফাকা লাগছে। আমাদের উচিত নিজেকে পরিষ্কার রাখা।

প্রসঙ্গত, দেশে নতুন করে আরও দুই জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জনে।

এদিকে এই প্রাণঘাতী রোগটির প্রভাব পড়েছে রাষ্ট্রীয় কর্মসূচি থেকে শুরু করে রাজনীতিসহ প্রায় সকল ক্ষেত্রে। ভাইরাসটি শনাক্ত হওয়ার পর হঠাৎ করে রাজনৈতিক অঙ্গনের অনেক কিছুই বদলে যাচ্ছে। একের পর এক সংকুচিত ও বাতিল করা হচ্ছে রাষ্ট্রীয় এবং সরকারি বিভিন্ন আয়োজন।

শেয়ার করুন