১৭ মার্চ ২০২০
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের কুড়াগাঁও নামক স্থানে এনা পরিবহন ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছে। নিহতরা হলেন- সিএনজি যাত্রী গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের সমছু মিয়া (৫৫) ও পানিউমদা গ্রামের সুমেল মিয়া নিহত হন।
সোমবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
খরব পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, নবীগঞ্জ থানা পুলিশ, গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জানা গেছে, সোমবার রাত সোয়া আটটার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী এনা পরিবহনের একটি বাস ও পানিউমদা থেকে ছেড়ে যাওয়া আউশকান্দিগামী একটি সিএনজি অটোরিকশার কুড়াগাঁও নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের সমছু মিয়া (৫৫) ও পানিউমদা গ্রামের সুমেল মিয়া নিহত হন।
এ সময় সিএনজিচালক বুলবুল মিয়াসহ দুজন গুরুত্বর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শেরপুর হাইওয়ে পুলিশের ওসি মো. এরশাদুল হক ভূঁইয়া বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।