২১ জুন ২০২২


বানবাসীদের পাশে ছাত্রলীগ নেতা রুম্মান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আব্দুল বাছিত রুম্মান। সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি। জন্মস্থান সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায়। এখানেই তার নাড়ি গাড়া, এখানেই কেটেছে ছেলেবেলা। কথায় আছে নাড়ির টান ভুলা যায়না। চলতি বন্যায় চরম দুর্ভোগে আছেন তার জন্মমাটির মানুষ। এমন পরিস্থিতিতে কি ঘরে থাকা যায়?

তাই নাড়ির টানে বাসবাসী মানুষের পাশে ছুটে চলেছেন তিনি। গত কয়েক দিন থেকে বন্যার পানি ডিঙ্গিয়ে কাঁধে খাদ্যের ব্যাগ নিয়ে ছুটে চলেছেন মানুষের দ্বারে দ্বারে।

রুম্মান জানান, এই বন্যায় কেউ ভালো নেই। মানুষ খুবই দুঃখ কষ্টে আছে। আমি নিজের সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্ঠা করছি। যদি একটি পরিবারের মুখেও হাসি ফুটানো যায় তবে এটিই হবে আত্মতৃপ্তি।

তিনি বলেন, জনগনের জন্য কাজ করতে হলে জন প্রতিনিধি হতে হয়না। সদিচ্ছা থাকলেই নিজের অবস্থান থেকে মানুষের জন্য কাজ করা সম্ভব। আমাদের সকলের উচিত নিজ নিজ অবস্থান থেকে এই বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানো।

শেয়ার করুন