১৫ মার্চ ২০২০


ঐক্যবদ্ধ জাতীয় পার্টি অনেক শক্তিশালী : ইয়াহিয়া চৌধুরী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী এহিয়া বলেছেন, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হোসাইন মুহাম্মদ এরশাদ পল্লী অঞ্চলের উন্নয়নের স্বপ্ন নিয়ে জাতীয় পার্টি গঠন করেছিলেন। পূর্ববর্তী সময়ে বিভিন্ন ষড়যন্ত্রের কারনে দলের এই অবস্থা। এখনো একটি ঐক্যবদ্ধ জাতীয় পার্টি যেকোন সময়ের চেয়ে অনেক শক্তিশালী। পার্টি এখন অনেক বড়। নেতাদের মধ্যে মত ও পথের মিল নাও থাকতে পারে। তবুও আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।

রোববার দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, জাতীয় পার্টিকে এগিয়ে নিতে সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দলের হারানো ঐতিহ্য ফিরে পেতে দুর্বার গতিতে কাজ করতে হবে। তৃণমুল নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। এখন দল অনেক ক্রান্তিকাল অতিক্রম করছে। তাই আপনাদের সকল পক্ষকেই মিলেমিশে চলতে হবে। এজন্য আমার পক্ষ থেকে সকল প্রকার সহযোগী করা হবে। তাই দলের মধ্যে বিবেদ না করে আসুন সবাই ঐক্যবদ্ধ হই এবং পল্লীবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করি।

সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক ইশরাকুল হোসেন শামীম এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম এর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সুফি মাহমুদ, জৈন্তাপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুল নুর, গোয়ানঘাট উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ সোলেমান রাজা, বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব বাবু হরেশ চন্দ্র দাস, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব একেএম দুলাল, জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মস্তফা আহমদ, গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আসযাদুর রহমান জুম্মান, সিলেট জেলা জাপা নেতা খলকু মিয়া, এএইচএম জাকির হোসেন, মামুন আহমদ, জামাল আহমদ চেয়ারম্যান, কানাইঘাট জাতীয় পার্টি নেতা আলমাছ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা জাতীয় পার্টি নেতা হাফিজ আহমদ ভূইয়া, উপজেলা জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন, মোঃ ছয়ফুল ইসলাম, রুহুল আমীন, হাসান আহমদ, আব্দুল হামিদ মেম্বার, ইসমত আলী. যুব সংহতি নেতা জামিল আহমদ, সাহেদ আহমদ, শামীম আহমদ প্রমুখ।

শেয়ার করুন