১২ মার্চ ২০২০


শাবির কিন’র নতুন কমিটি গঠন

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ এর ১৬ তম কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির আহাম্মেদ ও সাধারণ সম্পাদক পদে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী এ বি এম আরিফুল বারি খন্দকার মনোনিত হয়েছেন।

বৃহস্পতিবার সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে ফাইরোজ সামিহা, সহ-সভাপতি পদে সৈয়দ মুবিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে বিধায়ক শর্মা, সহ-সাধারণ সম্পাদক পদে মাহবুবা মোস্তফা সৌরভী, সাংগঠনিক সম্পাদক পদে মিথিলা দেবনাথ, সহ-সাংগঠনিক সম্পাদক পদে হামেদ বিন ফুরকান, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. মেহেদী হাসান নিলয়, অর্থ সম্পাদক পদে সাদিয়া রহমান, সহ-অর্থ সম্পাদক পদে মুনতাসির মাহমুদ তানভীর, প্রচার সম্পাদক পদে নেপোলিওন তালুকদার, সহ- প্রচার সম্পাদক পদে ফাতেমা সুলতানা বিউটি, জিনাত নুর ইমা, মাধুর্য চাকমা, শোয়াইবুর রহমান ফাইয়াজ, ডিজাইন সম্পাদক পদে মেহেনাজ সুলতানা তিশা, শিক্ষা সম্পাদক পদে মো. মোস্তাফিজুর রহমান, সহ-শিক্ষা সম্পাদক পদে শাকিরা খানম শাকি, প্রভাত চাকমা, বাবলি মারমা, ইয়াসিন আরাফাত, সিদ্দাতুল ইসলাম সাব্বির, দপ্তর ও তথ্য সম্পাদক পদে রেজওয়ানুল হক রিজভী, সামাজিক সচেতনতা ও প্রচারণা সম্পাদক পদে আদিবা মালিহা, রক্ত সম্পাদক পদে ইফরাতুল হাসান রাহিম, সহ-রক্ত সম্পাদক পদে এরোভিন আল নাইম, সৈয়দ ইরফানুল হুদা, প্রযুক্তি ও সহায়তা বিষয়ক সম্পাদক পদে মো. শিহাব ইসলাম মনোনিত হয়েছেন।

শেয়ার করুন