১২ সেপ্টেম্বর ২০১৭


জাফলংয়ে ধর্ষণ মামলায় আতাই মেম্বার গ্রেফতার

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে রিলিফ কার্ডের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ করেছে ইউপি সদস্য। নারীর দাযের করা মামলায় গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ গোয়াইনঘাট বাজারে অভিযান চালিয়ে ধর্ষনকারী ইউপি সদস্যকে আটক করে। আটককৃত ইউপি সদস্য হলেন পূর্ব জাফলং ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য নয়াবস্তির কটাই মিয়ার ছেলে আতাউর রহমান ওরফে আতাই (৪০)।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়- গত ৯ সেপ্টেম্বর জাফলংয়ের কালীনগরের একজন নারী রিলিফ কার্ডের জন্য ইউনিয়ন পরিষদে আতাই মেম্বারের নিকট যান। চতুর নারী লোভী আতাই তাকে মামার দোকানের মেলার মাঠের পাশে তাঁর মালিকানাধীন পাথর মিলে দেখা করতে বলে। রিলিফ কার্ডের জন্য ঐ নারী সরল বিশ্বাসে আতাই মেম্বারের পাথর মিলে দেখা করতে গেলে আতাই মেম্বার মিল ঘরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এঘটনায় ওই ভিকটিম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। (মামলা নং-১০) (১১-০৯-১৭)। সোমবার বিকেলে আতাই মেম্বার থানার সামনে ঘোরাঘুরি করার প্রাক্কালে গোয়াইনঘাট থানার এস.আই মতিউর রহমান তাকে আটক করেন।

অপরদিকে আতাই প্রভাবশালী নেতার ইশারায় পর্যটন খ্যাত জাফলং পাথর কোয়ারীতে ও পিয়াইন নদীতে অবৈধ বোমা মেশিন, বিলাই বোমা পরিচালনা করে আসছে। প্রভাবের কারণে কেউ তার বিরুদ্ধে মুখ খুলে কথা বলতে সাহস পায় না। গ্রেফতারের পর হতে এলাকার সচেতন মহল নারী ধর্ষনের ঘটনার সুষ্ট তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।

এব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি তদন্ত হিল্লে­াল রায় জানান- ধর্ষণের মামলায় আতাই মেম্বারকে পুলিশ আটক করেছে। ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

 

(আজকের সিলেট/১২ সেপ্টেম্বর/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন