৩ মার্চ ২০২০


চুনারুঘাটে চা শ্রমিকের লাশ উদ্ধার

শেয়ার করুন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিষু মুন্ডা (৫২) নামে এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর ফেলে রাখা হয়েছে। নিহত বিষু মুন্ডা ওই বাগানেরই বাসিন্দা। পরে ময়না তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নালুয়া চা বাগান এলাকার একটি জলাশয়ের কাছ থেকে মরদহটি উদ্ধার করে চুনারুঘাট থানা পুলিশ।

চুনারুঘাট থানার ওসি শেখ মো. নাজমুল হক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। তার গলায় মাফলার পেছানো ছিল। ধারণা করা হচ্ছে, লোকটিকে হত্যার পর মরদেহ ফেলে রেখেছে দুর্বৃত্তরা। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন