১৯ আগস্ট ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, দৈনিক ইনকিলাব ও আজকের সিলেট ডটকম’র দোয়ারাবাজার প্রতিনিধি শাহ মাশুক নাঈমের মাতা প্রকাশি খাতুন (৭০) শুক্রবার দুপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রজিউন)।
মৃত্যুকালে তিনি স্বামী, ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন বাদ আসর সামাজিক কবরস্থানতাকে তাকে সমাহিত করা হয়।
এক যৌথ বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম, সহ-সভাপতি এম এ মোতালিব ভুইয়া, এম এইচ শাহজাহান আকন্দ, মোহাম্মদ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না, সহ-সাধারণ সম্পাদক সোহেল মিয়া, সম্পাদক মুহাম্মদ মামুন মুন্সি, সহ সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফয়জুল হক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ মিন্টু, সাহিত্য সম্পাদক এস এম সাগর তালুকদার, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, প্রকাশনা সম্পাদক জামাল উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ক্রিড়া সম্পাদক মাসুদ রানা সোহাগ, দপ্তর সম্পাদক আবু তাহের মিসবাহ, নির্বাহী সদস্য আব্দুস সালাম, জুয়েল মিয়া, আবু কাহার প্রমুখ।
এদিকে আজকের সিলেট ডটকম প্রতিনিধি শাহ মাশুক নাঈমের মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আজকের সিলেট ডটকম’র সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, প্রধান এম, সাইফুর রহমান তালুকদার, বার্তা সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।
পৃথক শোকবার্তার মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।