২৮ ফেব্রুয়ারি ২০২০


ওসমানীনগরে আবাসিক ভবনে অগ্নিকান্ড

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে একটি আবাসিক বাসায় অগ্নিকান্ডে প্রায় দু’লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।

শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার দুলিয়ারবন্দস্থ ‘মৌলভী ভবন’ নামক একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ওসমানীনগর থানার এসআই সুজিত চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, তাজপুর ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান নজমুল হোসেন দানা মিয়ার মালিকানাধীন উক্ত বাসার তৃতীয় তলায় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। কিন্তু এরই মধ্যে বাসায় রক্ষিত ফ্রিজ-টিভিসহ প্রায় দু’লক্ষ টাকার মালামাল পুড়ে যায়।

তাজপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার রাজা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তালাবদ্ধ ঘরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের এ সূত্রপাত হতে পারে বলে আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি।

শেয়ার করুন