২৭ ফেব্রুয়ারি ২০২০


সিলেটে পৌঁছলো জিম্বাবুয়ে ক্রিকেট দল

শেয়ার করুন

ক্রীড়া প্রতিবেদক : সিলেটে পৌঁছলো জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১, ৩ ও ৬ মার্চ অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজে বাংলাদেশের মোকাবিলা করবে জিম্বাবুয়ে। বিমানবন্দরে জিম্বাবুয়ে ক্রিকেট দলকে স্বাগত জানান সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-৬০২) ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছায় বাংলাদেশ সফররত দলটি।

 

সিলেটে বিসিবি’র মিডিয়া উইং কর্মকর্তা ফরহাদ কোরেশী বলেন, জিম্বাবুয়ে দল নগরের অভিজাত হোটেল রোজভিউতে অবস্থান করবে। এরপর সন্ধ্যা ৭টার দিকে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল সিলেটে এসে পৌঁছানোর কথা রয়েছে।

ওয়ানডে সিরিজের তিন ম্যাচের আগে কোনো প্রস্তুতি ম্যাচ না থাকায় শুক্র-শনিবার সিলেটে অনুশীলন করবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল। জিম্বাবুয়ের সঙ্গে এর আগে একমাত্র টেস্ট ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।

প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ স্কোয়াড- মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, লিটন দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দীন, শফিউল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

শেয়ার করুন