২৪ ফেব্রুয়ারি ২০২০
সাহিত্য ডেস্ক : বাজারে এসেছে অগ্রণী ব্যাংক লিমিটেড এর উপ-মহাব্যবস্থাপক মাহমুদ রেজার চতুর্থ গ্রন্থ ‘কৃষ্ণচূড়া’। অমর একুশে বইমেলা উপলক্ষে গ্রন্থটি প্রকাশ করেছে নাগরী।
গ্রন্থটির প্রচ্ছদ করেছেন সাদিকা মাহমুদ অনু। বইমেলায় নাগরী প্রকাশনীর স্টল ছাড়াও গ্রন্থটি অনলাইনেও পাওয়া যাবে রকমারি ডটকমে।
বইটির লেখক মাহমুদ রেজা বলেন, এটি আমার লেখা উপন্যাস। বইটি আশা করি পাঠকরা পড়ে আনন্দ পাবে। এর আগে আমার আরো তিনটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এগুলি হলো- রাতারগুল জলাবনে (২০১৫), মেঘালয় কন্যা শিলং (২০১৬) এবং শৈলপ্রপাত চিম্বুক নীলগিরির পথে (২০১৭)।