২১ ফেব্রুয়ারি ২০২০


বড়লেখায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শেয়ার করুন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে রুকনপুর আইডিয়াল মাদ্রাসা।

বুধবার সকাল ১১টায় মাদ্রাসার একাডেমিক মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন মাদ্রসা অধ্যক্ষ আলাউদ্দিন ও জাকারিয়া মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুকনপুর আইডিয়াল মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা হাজী মাহমুদ আলী, আব্দুল কাদির, আব্দুল মালিক, মবশসির আলী, আহমদ হোসেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি আফতাব উদ্দিন, সাংবাদিক সুলতান আহমদ খলিল, মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহতাব উদ্দিন, হাফিজ আতিকুর রহমান প্রমুখ।

শেয়ার করুন