১১ সেপ্টেম্বর ২০১৭
ডেস্ক রিপোর্ট : নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের সভা সোমবার ইউনিভার্সিটির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বিত করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্ট্রিজের সদস্যবৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন।
সভায় স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং ইউনিভার্সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারনী সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়। সভার শুরুতে বোর্ড অব ট্রাস্টিজের উপস্থিত সদস্যবৃন্দ ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করেন।
এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বোর্ড অব ট্রাস্টিজের সদসবৃন্দকে ইউনিভার্সিটির সকল ক্ষেত্রে সার্বিক সহযোগিতা ও পৃষ্টপোষকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তরিক ধন্যবাদ জানান।
(আজকের সিলেট/১১ সেপ্টেম্বর/ডি/এমকে/ঘ.)